এভিয়েশন নিউজ রিপোর্টঃ
তুরস্কের নাগরিকত্ব বা স্থায়ীভাবে বসবাসকারী যাত্রীদের জন্য দু’দেশের মধ্যে বিমান চলাচল শুরু হওয়ার পূর্ব
ঘোষণার পরেও ১ সেপ্টেম্বর পর্যন্ত ইরান ও আফগানিস্তানের সমস্ত ফ্লাইট বাতিল করে দিয়েছে তুরস্ক,
বিষয়টি ইরানের বিমান সংস্থার সমিতির সেক্রেটারি মাকসৌদ আসাদী-সামানি ফার্স নিউজ এজেন্সিকে বলেছে।
১৯ জুলাই তুরস্ক করোনভাইরাস মহামারীজনিত কারণে ইরান ও আফগানিস্তান থেকে আসা এবং যাওয়ার জন্য বিমানের অনুমতি বাতিল করে দেয়।
চার মাসের ব্যবধানের পর ইরান এয়ার, মেরাজ এয়ারলাইনস এবং ইরান এয়ারটুর এয়ারলাইন্সের দু’দেশের মধ্যে বিমান চলাচল আবার শুরু করার কথা ছিল।
কিন্তু ১ সেপ্টেম্বর পর্যন্ত ইরান ও আফগানিস্তানের সমস্ত ফ্লাইট বাতিল করে দিয়েছে তুরস্ক।