গত কয়েক মাস ধরেই লেবানন থেকে দেশে ফিরতে চেয়েছেন ৮ হাজারের মতো বাংলাদেশি।
সম্প্রতি বৈরুতে সংঘটিত ভয়াবহ বিস্ফোরণের পর দেশে ফিরতে আগ্রহীদের সংখ্যা আরও বেড়েছে।
এর মধ্য থেকে কিছু সংখ্যক বাংলাদেশিকে আগামী ১২ আগস্ট (বুধবার) ফিরিয়ে আনবে বিমান বাহিনীর একটি পরিবহন বিমান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মো. নূর ইসলাম জানান, বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের সাহায্যে বাংলাদেশ সরকারের দ্রুত মানবিক ও ত্রাণ সহায়তা পাঠানোর সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে, বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান লেবানন গেছে।
আগামী ১২ আগস্ট বিমানটি দেশে ফেরার কথা। ফিরতি পথে বিমানটি কিছু প্রবাসী বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনবে।