‘রাজনীতিকরা জনগণের স্বার্থ রক্ষার অতন্দ্র প্রহরী’

ওবায়দুল কাদের বলেছেন, ‘রাজনীতি মহান ব্রত, এটা কোনো পেশা নয়। সাধারণ জনগণ নিষ্ক্রিয় থাকলেও তাদের স্বার্থ রক্ষার জন্য রাজনৈতিক নেতা-কর্মীদের সক্রিয় থাকতে হয়। রাজনৈতিক নেতা-কর্মীরা জনগণের স্বার্থ রক্ষার অতন্দ্র প্রহরী।’

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত ‘স্বেচ্ছাশ্রমে বাংলাদেশ: বঙ্গবন্ধুর চিন্তাভাবনা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন।

Comments (0)
Add Comment