লেবানন থেকে বাংলাদেশিদের ফেরাতে ফ্লাইট পরিচালনা করবে বিমান

লেবাননের বৈরুতে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের ফিরিয়ে আনতে প্রত্যাবাসন ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বুধবার (১২ আগস্ট) বিমানের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

ঢাকা-বৈরুত-ঢাকায় প্রত্যাবাসন ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান।
এতে আগ্রহী লেবাননি ও বাংলাদেশি নাগরিকরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত লিংকে ক্লিক করে নিবন্ধন করতে পারবেন।

ফ্লাইটের তারিখ ও টিকেট মূল্য শিগগিরই জানিয়ে দেওয়া হবে।

Comments (0)
Add Comment