শাহজালাল বিমানবন্দরে সোনাসহ যাত্রী আটক

মহামারির মধ্যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ কেজি ৭০০ গ্রাম সোনার বারসহ দুবাইফেরত এক যাত্রীকে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার(১৩ আগস্ট) সকালে ওই যাত্রীকে আটক করেন ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা। আটক হওয়া যাত্রীর নাম মো. আলমাস আলী।

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সোলাইমান হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ওই যাত্রীকে তল্লাশি করে তাঁর কাছে ৩২টি সোনার বার পাওয়া যায়।
জব্দ সোনার বারের ওজন ৩ কেজি ৭০০ গ্রাম। বাজারমূল্য প্রায় ২ কোটি ২২ লাখ টাকা। এ ঘটনায় ওই যাত্রীকে আটক করা হয়।

Comments (0)
Add Comment