‘শাকসবজি-দেশীয় ফলের উৎপাদন বাড়াতে হবে’

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ফসলের পাশাপাশি শাকসবজি ও বিভিন্ন প্রজাতির দেশজ ফলের উৎপাদন বাড়াতে হবে।

বৃহস্পতিবার মন্ত্রী তার মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে এক অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হয়ে একথা বলেন।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম।

এফএও, ইউএসআইডি এবং খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন এফপিএমইউ’র যৌথ উদ্যোগে আয়োজিত সভায় খাদ্যমন্ত্রী বলেন, কৃষিজমি দিন দিন কমে যাচ্ছে।
এজন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, এক ইঞ্চি জমিও যেন পতিত পড়ে না থাকে।
মন্ত্রী বলেন, প্রতি ইঞ্চি জমিকে উৎপাদনের আওতায় আনতে হবে।
এজন্য সেচ ব্যবস্থা উন্নত করতে হবে। বরেন্দ্র এলাকায় বৃষ্টির পানি ধরে রাখা যায় না, এ এলাকায় ফসল উৎপাদনের জন্য কিভাবে পানি সরবরাহ নিশ্চিত করা যায়, সে বিষয়গুলো খতিয়ে দেখতে হবে।
পাশাপাশি কৃষকের উৎপাদিত ফসলের প্রাপ্য মূল্যের নিশ্চয়তা দিতে হবে।

Comments (0)
Add Comment