আবুধাবিতে অবতরণকারী সংযুক্ত আরব আমিরাতের রেসিডেন্স ভিসাধারীদের জন্য আর আইসিএ অ্যাপ্রুভালের প্রয়োজন হবে না।
সেই সুযোগ নিতেই দেশে আটকে থাকা আমিরাতপ্রবাসীরা বিশেষ করে আবুধাবির বাসিন্দারা কর্মস্থলে ফিরতে টিকিটের জন্য মরিয়া হয়ে উঠেছেন।
দেশে আটকে থাকা আমিরাত প্রবাসীরা কর্মস্থলে ফিরতে চাইলেও টিকিটের অভাবে তারা যেতে পারছেননা।
গত দুদিন ধরে টিকিটের জন্য বিমান বাংলাদেশের অফিসে ভিড় করছেন হাজারও প্রবাসী।
তাদের কারও ভিসার মেয়াদ শেষ, কেউ সেই দেশ থেকে ভিসার অ্যাপ্রুভাল এনেছেন।
কেউ কেউ বলছেন, এক সপ্তাহের মধ্যে যেতে না পারলে ভিসা বাতিল হয়ে যাবে। কিন্তু পর্যাপ্ত ফ্লাইট না থাকায় সবাই কাঙ্ক্ষিত টিকেট পাচ্ছেন না।
যেই সব প্রবাসীরা আমিরাতে ফিরতে পারছেননা, তারা বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত ‘হেলম্যাক ট্রাভেলস’ এর মাধ্যমে টিকেট কাটতে পারবেন ।
হেলম্যাক ট্রাভেলস সত্ত্বাধিকারী জামিলুল কাইয়ুম এভিয়েশন নিউজকে বলেছেন, আমাদের কাছে ঢাকা থেকে দুবাই এবং ঢাকা থেকে আবুধাবির টিকেট আছে। বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে আসার জন্যে যেসকল প্রবাসীরা টিকেট পাচ্ছেন না, তারা আমাদের সাথে যোগাযোগ করলে টিকেট পাবেন।
টিকেটের মুল্য বাংলাদেশ থেকে বা আমিরাত থেকে ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা যাবে।
যোগাযোগ – +৯৭১৫৫৭৮২৫৯৫৫,+৯৭১৫২১৫৬৯৪৪৩ (উল্লেখিত নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যোগাযোগ করা যাবে)