শাহজালাল বিমানবন্দরের রানওয়ে থেকে সরছে ১২ পরিত্যক্ত উড়োজাহাজ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের গলার কাঁটায় পরিণত হয়েছে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ২২টি পরিত্যক্ত উড়োজাহাজ।
এতে ঘিঞ্জি পরিবেশ সৃষ্টি হয়েছে রানওয়েতে। অথচ কার্গো ভিলেজ অ্যাপ্রোন থেকে পরিত্যক্ত উড়োজাহাজগুলো সরিয়ে নিলে সেখানে কমপক্ষে সাতটি উড়োজাহাজ পার্কিং করা যেত বলে দাবি বিমানবন্দর কর্তৃপক্ষের।

অবশেষে শাহজালাল বিমানবন্দরের রানওয়ের ‘বোঝা’ অপসারণের উদ্যোগ নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচক কর্মকর্তারা বলছেন, রানওয়ের জায়গা দখল করে বছরের পর বছর ধরে পড়ে আছে উড়োজাহাজগুলো। এতে রানওয়েতে নিরাপদ বিমান চলাচলে শঙ্কা তৈরি হচ্ছে। এ ছাড়া উড়োজাহাজগুলো থেকে বকেয়া পার্কিং চার্জ বাবদ কোটি কোটি টাকা পাওনাও আদায় করা যাচ্ছে না।

জপ্রাথমিকভাবে বিমানবন্দরের রপ্তানি কার্গোর সামনের অ্যাপ্রোনে থাকা পরিত্যক্ত ২২ বিমানের মধ্যে ১২টি অপসারণ করা হচ্ছে। গত বৃহস্পতিবার সংশ্লিষ্ট এয়ারলাইন্সের প্রতিনিধি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে একটি বিমান সরানো হয়েছে। অন্যগুলোও সরানো হবে পর্যায়ক্রমে।

 

Comments (0)
Add Comment