জাপানের অর্থনীতিতে ভয়াবহ ধস

এভিয়েশন নিউজ ডেস্ক

মহামারীর আগে থেকেই জাপান নিম্ন অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে লড়ছিল। এর মধ্যে সোমবারের প্রকাশিত তথ্য বিশ্বজুড়ে দেশগুলো যে মারাত্মক আর্থিক সঙ্কটের মুখে রয়েছে তাই জোরালোভাবে মনে করিয়ে দিচ্ছে।  পর পর দুই প্রান্তিকে অর্থনৈতিক সংকোচনের ফলে মার্চ শেষেই জাপান মন্দায় ডুবে যায়।

হালনাগাদ তথ্য অনুযায়ী, এপ্রিল-জুন প্রান্তিকে অর্থনীতির আকার যতটুকু কমেছে, তা ১৯৮০ সালে তুলনামূলক পরিসংখ্যান চালুর পর থেকে সর্বোচ্চ সংকোচন। সেসঙ্গে এটা বিশ্লেষকদের প্রত্যাশার চেয়েও কিছুটা বেশি।

জাপানের অর্থনীতিতে অর্ধেকের বেশি অবদান রাখা অভ্যন্তরীণ ভোগ খাতে মারাত্মক হ্রাসই এই মন্দা পরিস্থিতির অন্যতম প্রধান কারণ। তাছাড়া মহামারীতে বিশ্ববাণিজ্য বিপর্যস্ত হওয়ায় রপ্তানি খাতেও ধস নেমেছে।

হালনাগাদ পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, পর পর তিন প্রান্তিকে অর্থনীতিতে নেতিবাচক প্রবৃদ্ধি জাপানে ১৯৫৫ সালের পর আর দেখা যায়নি।

 

Comments (0)
Add Comment