বিশেষ ফ্লাইটে ভিয়েতনাম থেকে ফিরলেন ১১৩ বাংলাদেশি

করোনাভাইরাসের কারণে ভিয়েতনামে আটকে পড়া ১১৩ বাংলাদেশি দেশে ফিরেছেন।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন তারা।

মঙ্গলবার (১৮ আগস্ট) ১১৩ বাংলাদেশি বিকাল ৪টা ২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

ইউএস-বাংলা এয়ারলাইন্স এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ভিয়েতনামে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়।

Comments (0)
Add Comment