এয়ার ইন্ডিয়াকে নিষিদ্ধ করলো হংকং

অতিরিক্ত করোনা আক্রান্ত যাত্রী বহন করছে এয়ার ইন্ডিয়া। এই অভিযোগে দু’সপ্তাহের জন্য রাষ্ট্রায়ত্ব এই বিমান সংস্থার সআন্তফ্লাইট নিষিদ্ধ করল হংকং।
২১, ২৫ ও ২৮ অগাস্ট হংকংয়ে যাওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়া বিমানের। তবে হংকংয়ের নিষেধাজ্ঞার জেরে আপাতত সেই ফ্লাইটগুলো বন্ধ বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।

তবে, এয়ার ইন্ডিয়ার এক কর্মকর্তা জানিয়েছেন যে, এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য হংকং প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে।

সাউথ চায়না মর্নিং পোস্টের খবর অনুসারে, গত ১৪ অগাস্ট দিল্লি থেকে হংকংগামী ফ্লাইটের ১১ যাত্রী করোনা পজিটিভ হওয়ায় এই পদক্ষেপ করেছে কর্তৃপক্ষ।
এ ক্ষেত্রে ভারতকে তারা বিশ্বাস করতে পারছে না বলে উল্লেখ করেছে হংকং।
তারা মনে করছে ভারতে বিমান সঠিকভাবে স্যানিটাইজ করা হয় না।
এই ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে ভারত নিশ্চিৎ করলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে হংকং বিবেচনা করবে বলে সেদেশের প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন।

Comments (0)
Add Comment