ঢাকা-কুয়ালালামপুর রুটে ফ্লাইট বাড়াচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

আগামী ১ সেপ্টেম্বর থেকে বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে কুয়ালালামপুর রুটে অতিরিক্ত আরো একটি ফ্লাইট শুরু করতে যাচ্ছে।

১৬ আগস্ট থেকে করোনা সময়কালীন সপ্তাহে দু’টি ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করে বিমানসংস্থাটি।

১ সেপ্টেম্বর থেকে মোট তিনটি ফ্লাইট পরিচালিত হবে ঢাকা-কুয়ালালামপুর রুটে।
বাংলাদেশ ও মালয়শিয়া সরকারের সকল ধরনের স্বাস্থবিধি ও ভ্রমণ সংক্রান্ত নির্দেশনা পালন করে ইউএস-বাংলা এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে।

বর্তমানে বৃহস্পতি ও রবিবার রাত ৮ টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে।

এবং কুয়ালালামপুর থেকে সোম ও শুক্রবার স্থানীয় সময় ভোর ৩টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসছে।

১ সেপ্টেম্বর থেকে ঢাকা থেকে কুয়ালালামপুরে মঙ্গল, বৃহস্পতি ও রবিবার এবং এবং ২ সেপ্টেম্বর কুয়ালালামপুর থেকে ঢাকায় সোম, বুধ ও শুক্রবার ফ্লাইট পরিচালিত হবে।

১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে ফ্লাইট পরিচালিত হচ্ছে।

ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা ফ্লাইট সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য আপনার নিকটস্থ ট্রাভেল এজেন্ট অথবা ইউএস-বাংলা এয়ারলাইন্স এর সেলস্ কাউন্টারে যোগাযোগের জন্য অনুরোধ করা যাচ্ছে।
যাত্রী নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে আস্থার সাথে ইউএস-বাংলায় ভ্রমণ করুন।

Comments (0)
Add Comment