হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা বন্ধ হয়ে যাওয়া চার বিমানসংস্থার ১২টি পরিত্যক্ত উড়োজাহাজ নিয়ে জটিলতা দীর্ঘদিনের।
তবে এ জটিলতা নিরসনে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ পরিত্যক্ত উড়োজাহাজগুলো নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে।
বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ চলছে।
ফলে বিমানবন্দরের স্থান সংকটে এসব বিমান সরানো ছাড়া অন্য কোনো উপায় নেই।
এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গণমাধ্যম্যককে জানিয়েছে, পরিত্যক্ত উড়োজাহাজগুলো নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।
ক্রেতা পাওয়া না গেলে কেজি দরে বিক্রি করা হবে উড়োজাহাজের যন্ত্রাংশ।
পরিত্যক্ত উড়োজাহাজগুলোর মধ্যে রয়েছে বন্ধ হয়ে যাওয়া ইউনাইটেড এয়ারওয়েজের আটটি ও জিএমজির একটি, রিজেন্ট এয়ারওয়েজের দু’টি ও অ্যাভিয়েনা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ।
এসব এয়ারলাইন্সের কাছে কয়েকশ’ কোটি টাকা পাওনা রয়েছে বেবিচকের।
উড়োজাহাজগুলো সরানোর জন্য একাধিকবার নোটিশ করলেও কোনো ধরনের উদ্যোগ নেননি মালিকরা। তাই সবশেষ এগুলো বিক্রির উদ্যোগ নেওয়া হলো।