সৌদি আরবের বিমানবন্দরে ড্রোন হামলা

সৌদির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ড্রোন হামলা চালানো হয়েছে।
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা ওই হামলা চালিয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

ইয়েমেনের বিরুদ্ধে সৌদি যে বর্বর আগ্রাসন চালিয়ে আসছে তার বিরুদ্ধে প্রতিশোধ হিসেবেই হুথিরা বার বার সৌদিতে ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে।

সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোট ড্রোন হামলার কথা স্বীকার করেছে তবে তারা দাবি করেছে যে, তারা বিস্ফোরক বোঝাই একটি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে।

Comments (0)
Add Comment