নিজেদের বিমানবন্দর খুলে দিচ্ছে জিম্বাবুয়ে

করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হওয়ায় জিম্বাবুয়ে সরকার অভ্যন্তরীণ ফ্লাইটসমূহ ধীরে ধীরে খুলে দেয়ার প্রস্তুতি নিয়েছে। জিম্বাবুয়েতে গত কয়েক সপ্তাহ ধরে করোনা সংক্রমণের হার কমছে।

মঙ্গলবার কেবিনেট বৈঠকের পর দেশটির তথ্য মন্ত্রী মনিকা মুতাসভাংগাওয়া বলেন, আভ্যন্তরীণ ফ্লাইটসমূহ পুনরায় খুলে দেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে।
পরে আন্তর্জাতিক ফ্লাইটগুলোও খুলে দেয়া হবে।

মার্চ মাসের শেষদিকে মহামারি করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর জিম্বাবুয়ে তার সীমান্ত ও বিমানবন্দরগুলো বন্ধ করে দেয়।

Comments (0)
Add Comment