বিমানসংস্থা ভার্জিন আটলান্টিকের আরও ১১৫০ কর্মী ছাঁটাই

ব্রিটিশ বিমানসংস্থা ভার্জিন আটলান্টিক আরও ১ হাজার ১৫০ জন কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে।
১২০ কোটি পাউন্ডের সরকারি উদ্ধার তহবিল শেষ হওয়ার পর আরও কর্মীকে চাকরিচ্যুত করার এই সিদ্ধান্ত আরও দেড় বছরের জন্য কোম্পানিটিকে বাঁচিয়ে রাখবে বলে জানিয়েছে বিবিসি।

চলতি বছরের শুরুতে অর্থাৎ করোনা প্রকোপ শুরুর আগে ভার্জিনে মোট কর্মী সংখ্যা ছিল ১০ হাজার।
কিন্তু করোনার প্রভাব পড়তে শুরু করার পর কোম্পানিটি এর মধ্যে ৩ হাজার ৫০০ কর্মীকে ছাঁটাই করেছে।
এখন নতুন করে আরও ১১৫০ কর্মীকে ছাঁটাই করলে তাদের মোট কর্মী সংখ্যা অর্ধেকে নেমে যাবে।

Comments (0)
Add Comment