অবাধ তথ্য প্রবাহে উদ্যোগী টেক জায়ান্ট অ্যাপল

শেয়ারহোল্ডারদের তোপের মুখে অবশেষে তথ্য এবং মতের নির্বিঘ্ন প্রবাহের পক্ষে প্রতিজ্ঞাবদ্ধ ভাবে কাজ করছে বলে জানিয়েছে টেক জায়ান্ট অ্যাপল।

অ্যাপলের মানবাধিকার নীতিমালা সম্পর্কিত এক তথ্য বিবরণীতে এ অবস্থানের কথা জানায় প্রতিষ্ঠানটি।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকেই শেয়ারহোল্ডারদের রোষানলে পড়েছে মার্কিন এই টেক জায়ান্ট।

চীনের গ্রাহকদের জন্য অ্যাপস্টোর থেকে কিছু ভার্চুয়াল নেটওয়ার্কিং অ্যাপ সরিয়ে নেওয়ায় ফেব্রুয়ারিতে এক বার্ষিক নির্বাহী বৈঠকে তথ্য এবং মতের নির্বিঘ্ন প্রবাহে অ্যাপলের সম্মতির জন্য জোর দাবি জানায় শেয়ারহোল্ডাররা।

Comments (0)
Add Comment