খালেদার ‘ভুয়া জন্মদিনে’ উপহার পাঠিয়ে দুঃখ প্রকাশ চীনা দূতাবাসের

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ‘ভুয়া জন্মদিন’ পালন অনুষ্ঠানে উপহার পাঠানোর জন্য দুঃখ প্রকাশ করেছে চীনা দূতাবাস। দূতাবাসের পক্ষ থেকে বিষয়টিকে ‘ভুল’ বলে উল্লেখ করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় চীনা দূতাবাসে বিষয়টি উত্থাপন করে।
এর পরিপ্রেক্ষিতে গতকাল রোববার মন্ত্রণালয়কে চীনা দূতাবাস জানায়, তারা বিষয়টির সংবেদনশীলতা ধরতে না পেরে ‘ভুলটি’ করেছে এবং এ নিয়ে তাদের পক্ষে যথেষ্ট গবেষণা করা হয়নি।
চীনা দূতাবাস এ জন্য দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে বিষয়টিতে সতর্ক থাকবে বলেও জানিয়েছে।

Comments (0)
Add Comment