লকডাউন শিথিল হতেই যাত্রী বেড়েছে কলকাতা বিমানবন্দরে। একইসঙ্গে উড়োজাহাজ ওঠা-নামার ব্যস্ততাও লক্ষ্য করা গেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজ ওঠা-নামা এবং যাত্রী সংখ্যার ভিত্তিতে এ পর্বে রেকর্ড তৈরি হয়েছে।
রোববার (০৬ সেপ্টেম্বর) রাত পর্যন্ত এ পর্বে ১০০ জোড়া উড়োজাহাজ ওঠা-নামা করেছে কলকাতায়।
তবে সোমবার (০৭ সেপ্টেম্বর) রাজ্যে সম্পূর্ণ লকডাউন থাকায় কোনো যাত্রীবাহী প্লেন ওঠা-নামা করেনি।
কলকাতায় ঘন ঘন প্লেন নামার কারণে যাত্রী সুরক্ষায় মঙ্গলবারও (০৮ সেপ্টেম্বর) রানওয়ে সেফটি টিম বৈঠক করেছে।
কারণ সম্প্রতি কোঝিকোডে প্লেন দুর্ঘটনা ঘটেছে। সেদিকটা মাথায় রেখেই সুরক্ষার দিকে বিশেষ জোর দেওয়া হচ্ছে।