ওমানের বাজার নিয়ন্ত্রণ ও কাজের ক্ষেত্র তৈরির লক্ষ্যে সম্প্রতি নতুন আইন জারি করেছে ওমানের শ্রম মন্ত্রণালয়।
পুরাতন আইন সংশোধন করে আইন ও কর্মপরিকল্পনা মন্ত্রণালয় কার্যক্রম শুরু করেছে বলে এক বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।
জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করতে এখন থেকে ওমানে বেসরকারি প্রতিষ্ঠানে কাজের জন্য ওমানি শ্রমিকদের অনলাইনে নিবন্ধন বাধ্যতামূলক করে নতুন আইন জারি করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়।