সৌদি যেতে প্রবাসীদের যত ফ্লাইট লাগবে অনুমোদন দেওয়া হবে

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেছেন, এত দিন সৌদির সঙ্গে আমাদের আকাশপথে যোগাযোগ পুরাপুরি বিচ্ছিন্ন ছিল।
মধ্য প্রাচ্যের অনেক দেশই ফ্লাইট শুরু করেছে। আমরা চাচ্ছিলাম সৌদি আরব থেকেও ফ্লাইট শুরু হোক। তিনি বলেন, ‘বাংলাদেশিদের ফিরে যেতে সাউদিয়া যে কয়টা ফ্লাইটের অনুমোদন চাইবে, আমরা দেবো।’

মঙ্গলবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণশুনানি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বেবিচক চেয়ারমান বলেন, ‘আমাদের বিমানও যেন যেতে পারে, সেই চেষ্টা করছি। বিমান থেকে জানতে পেরেছি, তারা এখনও অপারেশনের অনুমতি পায়নি।
আমরা সর্বাত্মক সহযোগিতা করবো। আমরা সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছি। বাংলাদেশিদের ফিরে যেতে সাউদিয়া যে কয়টা ফ্লাইটের অনুমোদন চাইবে, আমরা দেবো। তবুও যেন প্রবাসীরা ফিরে যেতে পারেন। একই সঙ্গে আমাদের বিমান বাংলাদেশও যেন যেতে পারে সেজন্য কাজ করছি। ’

Comments (0)
Add Comment