ঢাকা থেকে ২৫২ প্রবাসীকে নিয়ে সৌদি গেলো সাউদিয়ার ফ্লাইট

করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর প্রায় ২৫২ জন প্রবাসীকে নিয়ে সৌদি আরবের রিয়াদের উদ্দেশে ঢাকা থেকে সৌদি পৌঁছেছে সৌদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইট।
মঙ্গলবার দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে ফ্লাইটটি।

সৌদি থেকে ছুটিতে আসা কয়েক হাজার প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ সেপ্টেম্বর।
এর মধ্যেই সৌদি যেতে দরকার বিমানের টিকিট। কিন্তু সেই টিকিট পেতেই যত ভোগান্তি।
গত তিন দিন ধরে টিকিট না পেয়ে রাজধানীতে বিক্ষোভ করেছেন প্রবাসীরা।

অন্যদিকে, সৌদি বিমান বাংলাদেশে এয়ারলাইন্সকে আগামী ১ অক্টোবর থেকে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত প্রদান করেছে।
তবে যাত্রীদের আসন বরাদ্দ শুরু করার আগে সৌদি আরবে ল্যান্ডিং পারমিশন আবশ্যক হলেও সেটির অনুমতি পায়নি বাংলাদেশ বিমান।
এ কারণে এখনও টিকিট বিক্রি শুরু করতে পারেনি বিমান।

সুত্রঃ সময়নিউজ.টিভি

Comments (0)
Add Comment