ইচ্ছেমতো ফ্লাইট পরিচালনায় সৌদিয়া এয়ারলাইন্স কর্তৃপক্ষের বাধা নেই বলে জানিয়েছেন বাংলাদেশের প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ।
তিনি বলেছেন, বাংলাদেশ সরকার বিমানকে সৌদিতে ফ্লাইট পরিচালনা করতে না দিলেও সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষের ফ্লাইট পরিচালনা করতে কোনো সমস্যা নেই।
বুধবার সকালে ইস্কাটন গার্ডেনে প্রবাসীকল্যাণ ভবনে যাওয়া প্রতিনিধি দলের কাছে এমন কথা বলেন তিনি। এ সময় চলতি সমস্যা সমাধানের জন্য আগামী সোমবার পর্যন্ত সময় চান প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ।
করোনার কারণে সৌদি আরব থেকে ছুটিতে দেশে এসে আটকে পড়েছেন অনেক প্রবাসী।
ফ্লাইট বন্ধ থাকায় আটকেপড়া কেউ সৌদিতে যেতে পারেননি।
করোনার আগে যারা দেশে এসেছিলেন, যেতে না পেরে অনেকের ভিসা ও আকামার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে অনেকের ভিসা, আকামার মেয়াদ শেষ হবে।
এই সময়ের মধ্যে যেতে না পারলে অনেকে কাজ হারাবেন।
কিন্তু যাওয়ার টিকিট না পেয়ে বিপাকে পড়েছেন তারা।