ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি: বাংলাদেশিসহ উদ্ধার ২২, নিখোঁজ ১৩

লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগরে বিভিন্ন দেশের ৩৫ জনকে নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে।
২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
তবে কতজন বাংলাদেশি রয়েছি সে বিষয়ে এখনো জানা যায়নি।

দুর্ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ১৩ জন।
ওই নৌকায় বাংলাদেশের পাশাপাশি বেশ কয়েকটি দেশের অভিবাসীরা ছিলেন বলে শুক্রবার জানিয়েছে জাতিসংঘ।

এপি এবং ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী, লিবিয়ার জেলেরা বৃহস্পতিবার নৌকাটিকে দেখতে পান। তারা ২২ জনকে উদ্ধার করতে পারলেও ১৩ জনের কোনো খোঁজ পাননি।

Comments (0)
Add Comment