সাড়ে ৫ বিলিয়ন ডলার ঋণ পাচ্ছে আমেরিকান এয়ারলাইন্স

আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, কেয়ারস অ্যাক্টের অধীনে অতিরিক্ত ৫.৫ বিলিয়ন ডলার ঋণ বরাদ্দ হয়েছে। শুক্রবার এক ঘোষণায় এ তথ্য জানায়। তবে প্রতিদ্বন্দ্বী ডেল্টা এয়ারলাইনস কেয়ারস অ্যাক্ট লোন প্রত্যাখ্যান করবে বলে জানিয়েছে।
কর্মী ছাঁটাইয়ের আশঙ্কার মধ্যেই চলতি সপ্তাহের শেষে এয়ারলাইন্সগুলো ঘুরে দাঁড়াতে শুরু করেছে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আমেরিকান এয়ারলাইন্সের সিইও ডগ পার্কার।
তিনি আশা করছেন যুক্তরাষ্ট্র কংগ্রেস এয়ারলাইন্সগুলোর ভাগ্য ফেরাতে সরকারি প্রণোদনার ব্যাপারে শিগগিরই চুক্তিতে পৌঁছাতে পারবে। খবর ফক্স বিজনেসের।
বিবিএস টিভিকে ডগ পার্কার বলছেন, ‌’প্রণোদনার ব্যাপারে সরকারের যথেষ্ট দ্বিপক্ষীয় সমর্থন রয়েছে।

এ ব্যাপারে আমাদের ডেমোক্র্যাটস বা রিপাবলিকানদের সমর্থনও রয়েছে। প্রশাসনের কর্তা ব্যক্তিরাও এয়ারলাইন্সে সরকারি প্রণোদনার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।

এয়ারলাইন্স অবকাঠামোর উন্নয়ন হোক এটা সবাই চায়। প্রণোদনার ব্যাপারে আমরা শুধু বিল চাই না, আইন পাস চাই। এতে আমাদের আত্মবিশ্বাস ফিরে আসবে। ‘
পার্কার উচ্চাশা প্রত্যাশা করছেন এজন্য যে, কংগ্রেস প্রণোদনার ব্যাপারে মাসাধিকাল ধরে অচলাবস্থার মধ্য গেছে কংগ্রেস। এটা সমস্যা সমাধানের ক্ষেত্রে একটি নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
এয়ারলাইন্সগুলোর আশঙ্কা, ১ অক্টোবর ২৫ বিলিয়ন প্রণোদনার মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগেই নতুন অর্থ বরাদ্দ না হলে এয়ারলাইন্সে বড় ধরনের ছাঁটাই হতে যাচ্ছে।

Comments (0)
Add Comment