ভ্যাকসিন কিনতে বাংলাদেশকে অর্থ দিচ্ছে এডিবি

করোনাভাইরাসের ভ্যাকসিন কেনা ও সরবরাহের জন্য বাংলাদেশকে তিন মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
এ বিষয়ে একটি চুক্তি সই হয়েছে।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এডিবি পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বিষয়ে চুক্তি সই হয়েছে।
চুক্তিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ সই করেছেন।

Comments (0)
Add Comment