প্রবাসী শ্রমিক নির্যাতন, মালয়েশীয় পাম অয়েল কোম্পানি নিষেধাজ্ঞার মুখে

জোরপূর্বক কাজ করানো, শিশুশ্রম, অভিবাসীদের কাগজপত্র আটকে রাখাসহ বিভিন্ন পদ্ধতিতে কর্মী নির্যাতনের প্রমাণ পাওয়ায় মালয়েশিয়ার অন্যতম পাম অয়েল উৎপাদক এফজিভি হোল্ডিংসের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
তাৎক্ষণিকভাবে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক ও সীমান্ত সুরক্ষা সংস্থা (সিবিপি)।

সিবিপি’র বাণিজ্য শাখার সহকারী নির্বাহী কমিশনার ব্রেন্ডা স্মিথ বলেন, এ ধরনের পণ্য উৎপাদনে জোরপূর্বক শ্রমের ব্যবহার থেকে প্রতিষ্ঠানগুলো মুনাফা তৈরি করতে পারে।

তিনি বলেন, আমি এই মুহূর্তে বিশদভাবে কিছু বলতে পারব না।
তবে মার্কিন আমদানিকারকদের পরামর্শ দিব, যারা পাম অয়েল উৎপাদকদের সঙ্গে ব্যবসা করছেন, তারা যেন সরবরাহ ব্যবস্থার দিকে নজর দেন এবং সেখানে শ্রম ব্যবহারের পদ্ধতি নিয়ে প্রশ্ন করেন।

 

 

Comments (0)
Add Comment