‘ইউরোপে করোনার সংক্রমণ বৃদ্ধি উদ্বেগের বিষয়’

জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও’র আঞ্চলিক প্রধান ডা. হানস হেনরি পি ক্লোগ বলেছেন, করোনা এখন ইউরোপে মৃত্যুর পঞ্চম প্রধান কারণ।
বৃহস্পতিবার তিনি জানান, চলতি সপ্তাহে ইউরোপজুড়ে প্রায় ৭ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, যা মার্চ মাসে মহামারি শুরু হওয়ার পর সর্বোচ্চ সাপ্তাহিক সংক্রমণের ঘটনা।

ডা. হানস বলেন, বিভিন্ন দেশের সরকার কর্তৃক বিধিনিষেধগুলো কঠোর করা খুবই প্রয়োজন। কারণ তাৎপর্যপূর্ণভাবে কোভিড-১৯ আক্রান্ত রোগী এবং এ রোগে মৃতের সংখ্যা বাড়ছে।
তিনি বলেন, ইউরোপের মহামারি পরিস্থিতি এখন ব্যাপক উদ্বেগের বিষয়। প্রতিদিনকার আক্রান্তের সংখ্যা ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়েছে, করোনা এখন ইউরাপে মৃত্যুর পঞ্চম প্রধান কারণ এবং প্রতিদিন মৃত্যুর সংখ্যা এক হাজারে পৌঁছেছে।

 

Comments (0)
Add Comment