শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের সহকারী কমিশনার পলাশ কান্তি নাথ জানিয়েছেন, বোর্ডিং ব্রিজের সঙ্গে লেগে বাংলাদেশ বিমানের বিজি-১২৩ ফ্লাইটের দরজা ভেঙে যায়। এর ফলে বিমানটি শেষ পর্যন্ত আকাশে উড়তে পারেনি। এ ঘটনার পর ৩১৫ জন যাত্রীকে নিরাপদে ফ্লাইট থেকে নামিয়ে আনা হয়। পরে দুপুরে ঢাকা থেকে আসা একটি বিকল্প ফ্লাইট এসে যাত্রীদের নিয়ে ওমানের রাজধানী মাসকাটের উদ্দেশ যাত্রা করে।
বিমানে থাকা আহসান নামে এক যাত্রী টেলিফোনে জানিয়েছেন উড্ডয়নের বিমানটির আগেই দরজা খুলে পড়ে যায়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে যাত্রা বাতিল করা হয়। যাত্রীরা সবাই নিরাপদে নেমে যেতে সক্ষম হয়।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত বাংলাদেশ বিমানের জুনিয়র গ্রাউন্ড অফিসার সৈয়দ আরদেশীর রুমি জানিয়েছেন, বোয়িং-৭৭৭-২০০ ফ্লাইটটি সকাল সাড়ে আটটায় মাসকাটের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা। সিডিউল অনুযায়ী সব যাত্রী আসন গ্রহণ করেন। উড্ডয়নের জন্য সংকেতও দেয়া হয়। বোর্ডিং ব্রিজ থেকে সারানোর জন্য‘পুশ-কাট’ করা হয়। কিন্তু যান্ত্রিক ক্রটির কারণে পুশ কাট করা সম্ভব হয়নি। বোর্ডিং ব্রিজের দরজার সঙ্গে বিমানের দরজা আটকে যায়, এতে বিমানটির দরজা অনেকখানি ক্ষতিগ্রস্ত হয়। এতে দরজাটি বন্ধ করা সম্ভব হয়নি। দরজায় বিমানটিতে বড় ধরনের ক্ষতি হয়েছে। স্থানীয়ভাবে এটা মেরামত করা যায়নি। ঢাকা থেকে প্রকৌশলীদের ডাকা হয়েছে। তারা এসে ভেঙে যাওয়া বিমানের দরজা মেরামত করতে ঢাকায় নিয়ে যাবেন বলে জানান সৈয়দ আরদেশীর রুমি।