করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে নতুন বিধি-নিষেধ আরোপ করায় ইতালিজুড়ে বিক্ষোভ করেছেন দেশটির হাজার হাজার মানুষ।
দেশটির উত্তরাঞ্চলীয় মিলান ও তুরিন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলাবাহিনীর সংঘর্ষ হয়েছে।
এ দুই শহরে আইন-শৃঙ্খলাবাহিনীকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছেন বিক্ষোভকারীরা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, মিলানে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে।
ন্যাপলস শহরে হাজার হাজার জমায়েত হয়ে সহিংস বিক্ষোভ করেন।