ফ্রান্সের নিস শহরে ছুরি হামলায় নিহত হয়েছেন অন্তত তিনজন, আহত আরও অনেকে।
বৃহস্পতিবার শহরটির নটরডেম বাসিলিকা চার্চে এক যুবক ধারাল ছুরি নিয়ে হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে।
হামলায় নিহতদের মধ্যে একজনকে শিরশ্ছেদ করা হয়েছে।
ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁ এটিকে ‘ইসলামি সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেছেন।
জানা গেছে, হামলাকারী পুলিশের গুলিতে গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ সূত্রের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হামলাকারীর নাম ব্রাহিম আসোউই।
২১ বছর বয়সী এ যুবক কিছুদিন আগে তিউনিসিয়া থেকে ফ্রান্সে পৌঁছেছিলেন।