গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা অববাহিকায় সামুদ্রিক উদ্ভিদ বাড়তে থাকায় দেশে ইলিশ উৎপাদনে রেকর্ড হচ্ছে বারবার।
সেই সঙ্গে বাড়ছে ইলিশের আকারও।
গত এক দশকে শুধুমাত্র এ অঞ্চলে আরোহণ হয়েছে ৩৭ লাখ ২৫ হাজার মেট্রিক টন ইলিশ।
বিশ্বের ৯১ শতাংশ ইলিশ উৎপাদন হয় বাংলাদেশে।
নানা তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এসব তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।
ইলিশ বাংলাদেশে জাতীয় মাছ হলেও এই মাছ নিয়ে দেশে বাস্তবধর্মী গবেষণা একেবারেই কম।
বিশ্ব খাদ্য সংস্থা ১৯৫৩ সাল থেকে ইলিশ মাছ নিয়ে তথ্য সংগ্রহ করলেও এই তালিকায় বাংলাদেশ যুক্ত হয় ১৯৮৪ সালে।
গত ৬৭ বছরে বিশ্বে সংগৃহীত ১ কোটি ২৫ লাখ মেট্রিক টন ইলিশ মাছের মধ্যে ৩৬ বছরে বাংলাদেশে উৎপাদন হয়েছে ৯৭ লাখ মেট্রিক টন।