পেনসিলভ্যানিয়ায় ব্যবধান কমালেন ডেমোক্র্যাট, বাইডেন ২৬৪ ট্রাম্প ২১৪

গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ড অঙ্গরাজ্য পেনসিলভ্যানিয়ায় ট্রাম্পের সঙ্গে জো বাইডেনের ভোটের ব্যবধান কমে এসেছে। গণনা করা ভোট এই রাজ্যে ট্রাম্প এখনও এগিয়ে আছেন। রাজ্যটিতে ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ২০টি।

পেনসেলভ্যানিয়ায় ডোনাল্ড ট্রাম্প জয়ী হলে তার ইলেকটোরাল ভোট হবে ২৩৪ টি। সর্বশেষ আসা ফলাফলে এমনটি দেখা গেছে বলে জানিয়েছে বিবিসি।

স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ১১টার মধ্যে ৯০ শতাংশ ভোট গণনার পর ট্রাম্প তার ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী বাইডেনের চেয়ে ১ লাখ ৬৪ হাজার ৪১৪ ভোটে এগিয়ে ছিলেন। কিন্তু এর আগে বিকালে ট্রাম্প তিন লাখ ৭৯ হাজার ৬৩৯ ভোটে বাইডেনের চেয়ে এগিয়ে ছিলেন।

সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এখানে বিপুল পরিমাণ পোস্টাল ভোট গণনা বাকি আছে এবং সেগুলোর বড় অংশ বাইডেনের পক্ষে যাবে বলে ধারণা করা হচ্ছে। সেক্ষেত্রে পেনসিলভ্যানিয়ায় ট্রাম্পের নিরঙ্কুশ জয় এখনও বলা যায় না।

২০১৬ সালে ট্রাম্পের দিকে ঝুঁকে পড়ার আগে টানা ছয়টি প্রেসিডেন্ট নির্বাচনে এই রাজ্যটি ডেমোক্র্যাট প্রার্থীদের ভোট দিয়েছিল

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল কয়েকটি রাজ্যের ভোট গণনা শেষ না হওয়ায় আটকে আছে। নির্বাচনের জয়-পরাজয় নিয়ে এখন পর্যন্ত কোনো পূর্বাভাস দেয়া যাচ্ছে না।

ডেমোক্র্যাটদলীয় প্রার্থী জো বাইডেন ২৬৪টি ইলেকটোরাল ভোট নিয়ে এগিয়ে আছেন। তার প্রতিদ্বন্দ্বী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি ভোট। পেনসিলভ্যানিয়াসহ এখনও ৫ টি অঙ্গরাজ্যের ফল ঘোষণা এখনও বাকি। সেগুলো হচ্ছে-জর্জিয়া, আলাস্কা, নর্থ ক্যারোলিনা ও নেভাদা। এই ৫ টিতে মোট ইলেকটোরাল ভোট ৬০টি।

দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে একজন প্রার্থীকে ৫৩৮ ইলেকটোরাল ভোটের মধ্যে ২৭০টি পেতে হবে। বিভিন্ন রাজ্যে সমানুপাতিক হারে এই ভোট বিভক্ত।

বাইডেন আর হোয়াইট হাউসের মধ্যে ফারাক ‘৬’

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলের অপেক্ষায় বিশ্ববাসী। এরই মধ্যে ৪৫ অঙ্গরাজ্যের ফল ঘোষণা করা হয়েছে। বাকি পাঁচ অঙ্গরাজ্যের ফল ঘোষণা। ঘোষিত ফলে দেখা যাচ্ছে ২৬৪ ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন। ‘২৭০’-এর ম্যাজিক ফিগার ছুঁতে তার বাকি মাত্র ছয়টি ইলেকটোরাল ভোট। আর তাই তো আন্তর্জাতিক গণমাধ্যম শিরোনাম করেছে বাইডেন আর হোয়াইট হাউসের মধ্যে ফারাক মাত্র ‘৬’।

পাকিস্তানের নির্ভরযোগ্য গণমাধ্যম ডনের শিরোনাম– ‘হোয়াইট হাউস আর বাইডেনের মধ্যে ব্যবধান মাত্র ছয় ইলেকটোরাল ভোট।

নির্বাচনের ফল বিশ্লেষণে দেখা গেছে, ছয় ইলেকটোরাল ভোটের অঙ্গরাজ্য নেভাদায় জয়ী হলেই প্রেসিডেন্ট হবেন বাইডেন। সেখানে বাইডেন এগিয়েও আছেন। এপির খবরে বলা হয়েছে– নেভাদায় দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। জো বাইডেন ৪৯ দশমিক ৩ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। আর ট্রাম্প এখন পর্যন্ত ৪৮ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছেন।

হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৫৩৮ ইলেকটোরাল ভোটের মধ্যে এ পর্যন্ত বাইডেন পেয়েছেন ২৬৪টি। নেভাদায় ছয়টি ইলেকটোরাল ভোট নিশ্চিত হলেই ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হবেন বাইডেন।

এ ছাড়া এখন পর্যন্ত যেসব রাজ্যের ভোটের ফল পাওয়া যায়নি, সেগুলোর মধ্যে আলাস্কায় রয়েছে তিনটি ইলেকটোরাল ভোট, জর্জিয়ায় ১৬, নর্থ ক্যারোলিনায় ১৫ এবং পেনসিলভানিয়ায় ২০টি। নেভাদায় বাইডেনের জয় নিশ্চিত হলে, অন্য সব রাজ্যেও যদি ট্রাম্প জেতেন, তা হলেও তার ইলেকটোরাল ভোট দাঁড়াবে ২৬৮টিতে। ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারবেন না ট্রাম্প। সে ক্ষেত্রে ট্রাম্পকে নেভাদায়ও জিততে হবে।

ব্যাটলগ্রাউন্ড রাজ্যটিতে সাম্প্রতিক বছরগুলোতে ডেমোক্র্যাটদের সমর্থন বেড়েছে। তবে ২০০০ ও ২০০৪ সালের নির্বাচনে রিপাবলিকান জর্জ ডব্লিউ বুশ এ রাজ্যে জয় পান।

ট্রাম্প (২১৪)

আলাবামা (৯), আরকানসাস (৬), ফ্লোরিডা (২৯), আইদাহো (৪), ইন্ডিয়ানা (১১), আইওয়া (৬), কানসাস (৬), কেন্টাকি (৮), লুইজিয়ানা (৮), মেইন (১), মিসিসিপি (৬), মিসৌরি (১০), মন্টানা (৩), নেবরাসকা (৪), নর্থ ডাকোটা (৩), ওহাইয়ো (১৮), ওকলাহোমা (৭), সাউথ ক্যারোলাইনা (৯), সাউথ ডাকোটা (৩), টেনিসি (১১), টেক্সাস (৩৮), ইউটাহ (৬), ওয়েস্ট ভার্জিনিয়া (৫) ও ওয়েমিং (৩)।

বাইডেন (২৬৪)

অ্যারিজোনা (১১), ক্যালিফোর্নিয়া (৫৫), কলোরাডো (৯), কানেকটিকাট (৭), ডেলওয়্যার (৩), ডিস্ট্রিক্ট অব কলোম্বিয়া (৩), হাওয়াই (৪), ইলিনয় (২০), মেইন (৩), ম্যারিল্যান্ড (১০), ম্যাসাচুসেটস (১১), মিশিগান (১৬), মিনেসোটা (১০), নেবরাসকা (১), নিউ হ্যাম্পশায়ার (৪), নিউজার্সি (১৪), নিউ মেক্সিকো (৫), নিউইয়র্ক (২৯), ওরগেন (৭), রোড আইল্যান্ড (৪), ভারমন্ট (৩), ভার্জিনিয়া (১৩), ওয়াশিংটন (১২) ও উইসকনসিন (১০)।

ফল বাকি আছে– আলাক্সা (৩), জর্জিয়া (১৬), নেভাদা (৬), নর্থ ক্যারোলাইনা (১৫) ও পেনসিলভানিয়া (২০)।

Comments (0)
Add Comment