স্পেনে করনোয় কেড়ে নিল বাংলাদেশির প্রাণ

স্পেনে করনোয় কেড়ে নিল বাংলাদেশির প্রাণ। বৈশ্বিক মহামারী করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন দীপক বড়ুয়া (৫০)।

স্থানীয় সময় সোমবার বার্সেলোনার ডেল মার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এ নিয়ে স্পেনে করোনায় আক্রান্ত হয়ে সাত বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন।

প্রাণঘাতী করোনায় স্পেনে এর আগে গত ২৬ মার্চ হোসাইন মোহাম্মদ আবুল (৬৭), ৫ এপ্রিল জাকির হক ওরফে আনোয়ার হোসেন (৬৭), ৬ এপ্রিল আব্দুস শহীদ (৫৭), ২৩ মে সৈয়দা জামিলা খাতুন (৭৩), ২৪ আগস্ট হারুন উর রশিদ (৫৭), ৪ অক্টোবর মো. মাসুক আহমদ (৬০) ও সর্বশেষ দীপক বড়ুয়া (৫০) মারা যান।

জানা যায়, দীপক বড়ুয়া দীর্ঘদিন ধরে স্পেনের বার্সেলোনায় বসবাস করছিলেন। গত ৫ নভেম্বর করোনার সংক্রমণ নিয়ে স্থানীয় ডেল মার হাসপাতালে ভর্তি হোন। দীর্ঘ ২৫ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার মৃত্যুবরণ করেন তিনি।

দীপক বড়ুয়ার গ্রামের বাড়ি কুমিল্লার বরুড়া থানায়। তিনি স্পেনের বার্সেলোনায় একা বাস করতেন। তিনি ১৬ বছরের এক কন্যাসন্তানের জনক। গত ছয় মাস আগে তার স্ত্রী বাংলাদেশে মৃত্যুবরণ করেন।

Comments (0)
Add Comment