স্বর্ণের দাম ফের বাড়ছে

এক সপ্তাহে দু’দফা দাম কমানোর পর এবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ায় দেশের বাজারে দাম বাড়ানোর পরিকল্পনা নেয়া হয়েছে।

বাজুস সূত্র জানায়, বিশ্ববাজারে দাম কমার প্রেক্ষিতে গত ১ ডিসেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমানোর সিদ্ধান্ত নেয়া হয়, যা কার্যকর হয় ২ ডিসেম্বর থেকে।
তবে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর পর থেকেই বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ছে।
ইতোমধ্যে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় একশ ডলার বেড়েছে।
এ কারণে দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়ার পরিকল্পনা নেয়া হয়েছে।

Comments (0)
Add Comment