আজ সায়মা ওয়াজেদ পুতুলের জন্মদিন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার কন্যা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুলের জন্মদিন আজ বুধবার (৯ ডিসেম্বর)।
৪৯ বছর বয়সে পা দিলেন তিনি।
১৯৭২ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি।

সারাবিশ্বে অটিস্টিক শিশুর অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন পুতুল।
তিনি ২০১৩ সালের জুন থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্যের ওপর বিশেষজ্ঞ প্যানেলের একজন সদস্য। একজন স্বীকৃতিপ্রাপ্ত মনোবিজ্ঞানী।

তিনি ব্যারি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৭ সালে মনোবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি, ২০০২ সালে ক্লিনিক্যাল সাইকোলজির ওপর স্নাতকোত্তর ডিগ্রি এবং ২০০৪ সালে স্কুল সাইকোলজির ওপর বিশেষজ্ঞ ডিগ্রি লাভ করেন।
বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় তিনি বাংলাদেশের নারী উন্নয়নের ওপর গবেষণা করেন।
এ বিষয়ে তার গবেষণাকর্ম ফ্লোরিডার একাডেমি অব সায়েন্স শ্রেষ্ঠ সায়েন্টিফিক উপস্থাপনা হিসেবে স্বীকৃত দেয়।

Comments (0)
Add Comment