ব্রাজিলে উড়বে সেই বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ

বিশ্বের শীর্ষস্থানীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এর ৭৩৭ ম্যাক্স মডেলের উড়োজাহাজ যুক্তরাষ্ট্রে উড্ডয়নের ছাড়পত্র পাওয়ার পর এবার ব্রাজিলও এর উড়ান ফের শুরু করছে।

ব্রাজিলের গোল এয়ারলাইন্স বুধবার থেকেই বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজের বাণিজ্যিক ফ্লাইট চালু করছে বলে জানিয়েছে।

বিবিসি জানায়, ৭ টি বোয়িং ম্যাক্স মডেলের এই উড়োজাহাজের ২৭ টি অভ্যন্তরীন বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা জানিয়েছে গোল।

এ লক্ষ্যে ১৪০ জন পাইলটকে প্রশিক্ষণও দেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্রাজিলের অভ্যন্তরীন ফ্লাইট পরিচালনাকারী বৃহত্তম এই বিমান চলাচল সংস্থাটি।

আমেরিকান এয়ারলাইন্স ২৯ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারির মধ্যে মিয়ামি এবং নিউ ইয়র্ক রুটে ম্যাক্স যাত্রীবাহী উড়োজাহাজের ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করেছে।

Comments (0)
Add Comment