আগামী বছর লন্ডনের হিথ্রো বিমানবন্দরের টার্মিনাল-৪ বন্ধ থাকবে

এভিয়েশ নিউজ ডেস্ক :

লন্ডনের হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ শুক্রবার জানিয়েছে, করোনাভাইরাস মহামারীতে যাত্রী সংখ্যা ব‍্যাপকহারে হ্রাসের কারণে টার্মিনাল-৪ আগামী বছরের শেষ অবধি বন্ধ থাকবে। খবর গালফ নিউজ। 

যুক্তরাজ্যে কোভিড -১৯ সংক্রমণের হার অব্যাহত বাড়তে থাকা এবং ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে চলতি বছরের নভেম্বরে ২০১৯ সালের একই মাসের তুলনায় যাত্রী সংখ্যা ৮৮ শতাংশ কমেছে।

নভেম্বরে মাত্র ৭ লাখ ৮৭ হাজার মানুষ বিমানবন্দর ব্যবহার করেছে এবং কার্গো ভলিউমও গত বছরের তুলনায় নিম্নমুখী ।

Comments (0)
Add Comment