মিয়ানমার সেনা অভ্যুত্থানের পথে!

মিয়ানমার প্রবল রাজনৈতিক সংকটে। দেশটির নির্বাচিত সরকার ও সামরিক বাহিনীর মধ্যে পার্লামেন্টে অধিবেশন শুরুকে কেন্দ্র করে নজিরবিহীন উত্তেজনা দেখা দিয়েছে।

বিভিন্ন বিষয়ে দু’পক্ষের মধ্যে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় সামরিক অভ্যুত্থানের আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় শুক্রবার (৩০ জানুয়ারি) গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি সম্মান জানাতে আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও কানাডাসহ ১২টি দেশ আলাদা বিবৃতি দিয়েছে।

গত বছরের গত ৮ নভেম্বরে বিপুল ভোট জয়ের মধ্য দিয়ে ফের ক্ষমতায় আসেন ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি)। ওই নির্বাচনে জালিয়াতির অভিযোগ করে আসা মিয়ানমারের সেনাবাহিনী বলেছে, তাদের অভিযোগ আমলে না নিলে বাহিনীর পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। তবে সামরিক বাহিনী এক মুখপাত্র সম্ভাব্য সামরিক অভ্যুত্থানকে উড়িয়ে দিয়েছেন।

দেশটির বিভিন্ন সূত্রের বরাতে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ক্ষমতা ভাগাভাগি নিয়ে আগামী সোমবার (১ ফেব্রুয়ারি) সূচি সরকার ও সামরিক বাহিনীর মধ্যে আলোচনা হওয়ায় পরিস্থিতি জটিল হয়েছে।

মিয়ানমার ২০১১ সালে দীর্ঘ ৫০ বছরের সেনা শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্রের পথে ফেরে। কিন্তু দেশটির সংসদে ২৫ শতাংশ সেনাবাহিনীর হাতে থাকে।

Comments (0)
Add Comment