ফ্লাইট চালুর বিষয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনা

বুধবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে পাকিস্তান হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

কুমির্টোলায় বেবিচকের সদর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কতৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে ।

পাকিস্তান হাইকমিশনার সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে বিমান চলাচল পুনরায় চালু করা এবং দুই দেশের সিভিল এভিয়েশনের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন ।

প্রসঙ্গত, দু’দেশের মধ্যে ২০১৯ সালের মার্চ থেকে বিমান চলাচল বন্ধ রয়েছে।

Comments (0)
Add Comment