অবশেষে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠানো হলো ইউরোপীয় দেশগুলোতে। শনিবার (০৬ ফেব্রুয়ারি) সবগুলো দেশে টিকার প্রথম চালান পৌঁছে দেয়া হয়েছে।
সিনোভ্যাক বায়োটেকের করোনাভাইরাস টিকা অনুমোদন পেল চীনের সাধারণ মানুষের জন্য। দুই মাস ক্লিনিক্যাল ট্রায়ালের পর শনিবার (৬ ফেব্রুয়ারি) দুই ডোজের এই টিকার অনুমোদন দিয়েছে কর্তৃপক্ষ। এ নিয়ে দেশটিতে সাধারণ মানুষের জন্য দুটি টিকার অনুমোদন দেয়া হলো।
দেশগুলোতে টিকা প্রয়োগে শুরুতেই প্রাধান্য দেয়া হচ্ছে স্বাস্থ্যকর্মীদের। অনেক দেশে শুরুতেই কারা টিকা পাবে বা কতোবছর বয়স থেকে টিকা নিতে পারবে তা নির্ধারণ করে দিয়েছে কর্তৃপক্ষ।
ভারতে আগামী মাসেই পঞ্চাশ বছরের বেশি বয়স্কদের টিকা প্রয়োগ করা হবে। এরপর যুবকদের আনা হবে টিকার আওতায়। শনিবার এক বিবৃতিতে এমনটিই জানিয়েছে দেশটির স্বাস্থ্যমন্ত্রী।
ব্রাজিলে করোনার টিকার ব্যবহারের অনুমোদন চেয়েছে ফাইজার। এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে গেল ২৯শে জানুয়ারি দেশটিতে টিকার ব্যবহারের জন্য অনুমোদন চায় যুক্তরাজ্যের আস্ট্রাজেনেকা।
আফ্রিকান দেশ জিম্বাবুয়ে চীনের দেয়া করোনার টিকা পেয়েছে। ভাইরাস মোকাবিলায় উপহার হিসেবে দুই লাখ ডোজ টিকা দেয়ায় চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে দেশটি। শুরুতেই বয়স্ক ও স্বাস্থ্যকর্মীদের এই টিকার আওতায় আনা হবে।