শাহজালাল বিমানবন্দরে গত ২৪ ঘণ্টায় (৮ ফেব্রুয়ারি সকাল আটটা থেকে ৯ ফেব্রুয়ারি সকাল আটটা পর্যন্ত) যুক্তরাজ্যফেরত আরও ৭৬ জন যাত্রীকে সাতদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
এ নিয়ে গত ১ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি সকাল আটটা পর্যন্ত কোয়ারেন্টাইনে যাওয়া যুক্তরাজ্যফেরত যাত্রীর সংখ্যা বৃদ্ধি পেয়ে মোট ১ হাজার ৪৭০ জনে দাঁড়িয়েছে।
জানা গেছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত ২৪ ঘণ্টায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ২৪টি ফ্লাইটে চার হাজার ১৭০ জন যাত্রী দেশে ফেরেন।
তাদের মধ্যে সাতটি ফ্লাইটের যুক্তরাজ্যফেরত ৭৬ জন যাত্রীকে সাতদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
অবশিষ্ট চার হাজার ৯৪ জন যাত্রীকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়।