জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রের খুচরা বিক্রি বেড়েছে

চলতি বছরের জানুয়ারিতে কেনাকাটা বাড়িয়েছেন মার্কিন ক্রেতারা।
ফলে খুচরা বাজারের বিক্রি অনেকটাই বেড়ে গেছে।
গত বছরের সেপ্টেম্বরের পর বিক্রি বৃদ্ধিতে এটাই উল্লেখযোগ্য মাস।
এটিকে মহামারীতে অর্থনৈতিক স্থবিরতা কাটিয়ে পুনরুদ্ধারের অন্যতম লক্ষণ বলে মনে করা হচ্ছে।

মহামারীর কারণে ব্যবসা-বাণিজ্যে এক ধরনের অনিশ্চয়তা বিরাজ করছিল।
এছাড়াও মার্কিন ক্যাপিটল হিলে হামলার আগে-পরের রাজনৈতিক অস্থিরতার মধ্যে ছিল দেশটির জনগণ।
ট্রাম্প-পরবর্তী যুগে এসে প্রেসিডেন্ট জো বাইডেনের ১ লাখ ৯০ হাজার কোটি ডলার অর্থনৈতিক প্রণোদনা ঘোষণার পর থেকেই নাগরিকদের মাঝে স্বস্তি বিরাজ করে, যা তাদের কেনাকাটায় আরো উৎসাহী করেছে বলে ধারণা করা হচ্ছে।

তবে এ প্রণোদনা প্যাকেজের আকার নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিশেষজ্ঞরা। কারণ গত মাসে উৎপাদন ব্যয় বিস্ময়করভাবে বেড়েছে।
ধারণা করা হচ্ছে, এর মাধ্যমে দেশটির মুদ্রাস্ফীতি গত বছরের তুলনায় আরো প্রকট হতে পারে।

তবে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের দাবি, কভিড-১৯ মহামারীতে অর্থনীতিকে আরো চাঙ্গা করতে হলে উৎপাদন ব্যয় বাড়াতে হবে।
যদিও সরকারি কর্মকর্তাদের এমন মুদ্রাস্ফীতির শঙ্কাকে উড়িয়ে দিয়েছে দেশটির ফেডারেল রিজার্ভ ব্যাংক।

Comments (0)
Add Comment