দুবাইয়ের ডেরায় আল-নাকিলে বিক্রি হন বাংলাদেশিরা

সংযুক্ত আবর আমিরাত মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ। প্রতি বছর দেশটির সরকার বিভিন্ন দেশ থেকে শ্রমিক নিয়ে থাকে। এর মধ্যে বাংলাদেশও রয়েছে। এখানেও বাংলাদেশের মতো কাজের জন্য বিক্রি হোন বাংলাদেশি শ্রমিকেরা।

দেশটির বড় শহর দুবাইয়ের ডেরায় আল-নাকিলে প্রতিদিন মাগরিবের পর জড়ো হন অসংখ্য বাংলাদেশি। তাদের লক্ষ্য দিনমজুরের কাজ পাওয়া। দুবাইয়ের প্রবাসীরা জায়গাটি মানুষ ‘কেনাবেচার বাজার’ বলেন।

প্রতিদিন প্রায় ১০০ থেকে ১৫০ লোক জড়ো হন সেখানে। স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক, কন্ট্রাক্টর কিংবা ম্যানেজাররা আসেন। তাদের সঙ্গে কথাবার্তা বলেন বাংলাদেশি প্রবাসীরা, দর-কষাকষি করেন। দুই পক্ষ দাম নিয়ে সন্তুষ্ট হলে কাজের চুক্তি করেন। মূলত প্রতারণার শিকার বাংলাদেশিরা দৈনিক কাজের সন্ধানে এখানে বেশি আসেন।

এখানে সাধারণত দুই ধরনের বাংলাদেশি প্রবাসীরা আসেন। অনেকে আছেন দুবাইয়ে এসে দালালের খপ্পরে পড়ে সব হারিয়েছেন। এখানে এসে কোনো চাকরি পাননি। তারা প্রতিনিয়ত এ বাজারে আসেন। আবার অনেকে আছেন যারা নিয়মিত চাকরি করছেন। শুক্র ও শনিবার ছুটির দিনে বাড়তি আয়ের জন্য কাজের খোঁজে এখানে আসেন।

Comments (0)
Add Comment