কলম্বিয়ায় বোমা হামলায় ১০ ফার্ক বিদ্রোহী নিহত

কলম্বিয়ার স্থানীয় সময় মঙ্গলবার (২ মার্চ) দক্ষিণপূর্ব গুয়েভিয়ার অঞ্চলে সাবেক ফার্ক বিদ্রোহী গ্রুপের ভিন্নমতাবলম্বীদের একটি ঘাঁটিতে সামরিক বাহিনীর বোমা হামলায় ১০ গেরিলা নিহত ও তিনজন আহত হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কলম্বিয়ার পুলিশ ও সামরিক বাহিনীর যৌথ অভিযানে এ বোমা হামলা চালানো হয়। সামরিক বাহিনীর শান্তি চুক্তি ভঙ্গের কারণে গেরিলা গ্রুপের ১৩ সদস্যকে লক্ষ্য করেই এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ডিয়েগো মোল্যানো।

কলম্বিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলের একটি বনভূমি কালামার পৌরসভা এলাকায় এ বোমা হামলা চালানো হয়। সেখানে সাবেক ফার্কের ভিন্নমতাবলম্বীরা এখনো তৎপর রয়েছে।

সরকারের নির্দেশ অমান্য করে যেসকল গেরিলা সদস্য শর্ত ভঙ্গ করে তারা দেশের জন্য হুমকিস্বরুপ বলেও মন্তব্য করেন মোল্যানো।
দক্ষিণপূর্ব মঙ্গলবার সরকারি সূত্র একথা জানিয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী দিয়াগো মোলানো টুইটার বার্তায় বলেন, সেনারা অভিযান চালিয়ে ফার্কের ১৩ বিদ্রোহীকে ‘প্রতিরোধ’ করেছেন।

এসব ভিন্নমতাবলম্বী কলম্বিয়ার ২০১৬ সালে করা শান্তি চুক্তি থেকে নিজেদের দূরে রেখেছে। আর এই চুক্তির মাধ্যমে অর্ধ শতাব্দীর গৃহযুদ্ধের অবসান ঘটে এবং ওই বছর ফার্ক গেরিলাদের নিরস্ত্র করা হয়।

Comments (0)
Add Comment