১৪ মাসে পানিতে ডুবে ৮৮৫ জনের মৃত্যু

সারাদেশে গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত শিশুসহ মোট ৮৮৫ জন ব্যক্তি পানিতে ডুবে মারা গেছে।
তার মধ্যে ৭৩৫ জনই শিশু, যা মোট মৃত্যুর ৮৩ শতাংশ।

গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের (জিএইচএআই) সহযোগিতায় গণমাধ্যম উন্নয়ন ও যোগাযোগ বিষয়ক প্রতিষ্ঠান ‘সমষ্টি’ গণমাধ্যমে প্রকাশিত ঘটনা থেকে পানিতে ডুবে মৃত্যুর এ তথ্য সংগ্রহ করেছে।
বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ‘সমষ্টি’।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পর্যায়ের গণমাধ্যম ও স্থানীয় পর্যায়ের অনলাইন নিউজ পোর্টালে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ৫০৯টি ঘটনার (পানিতে ডুবে মৃত্যু) তথ্য প্রকাশিত হয়েছে।
সাধারণত পানিতে ডুবে মৃত্যুর সবগুলো ঘটনা গণমাধ্যমে উঠে আসে না।
এখানে বিশ্লেষণের ভিত্তিতে প্রাপ্ত প্রবণতাগুলো উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে সমষ্টি।

Comments (0)
Add Comment