ভারতে সাময়িক বন্ধের পর আবারও খুলে দেয়া হয়েছে ঐতিহাসিক মুঘল স্থাপত্য তাজমহল।
বৃহস্পতিবার সকালে বোমার হুমকি পেয়ে সাময়িক বন্ধ করে দেয়া হয় স্থাপনাটি।
পুলিশ বলছে, ফোনটি ভুয়া ছিল। তবে কোথা থেকে ফোনটি করা হয়েছিলো সেটি শনাক্ত হয়েছে।
সপ্তদশ শতকের ঐতিহাসিক মুঘল স্থাপত্য হিসেবে পরিচিত আগ্রার তাজমহল।
স্ত্রী মমতাজের প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে দৃষ্টিনন্দন স্থাপনাটি গড়ে তোলেন মুঘল সম্রাট শাহজাহান।
প্রতিবছর প্রায় ৭০ লাখ পর্যটক ভিড় করেন স্থাপত্যটি দেখতে।
বৃহস্পতিবার সকালে তাজমহলে বোমা বিস্ফোরিত হবে, এমন একটি উড়ো ফোন পায় উত্তর প্রদেশ পুলিশ।
তাৎক্ষণিক তাজমহলে দায়িত্বরত নিরাপত্তা বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়।
আতঙ্কে সাময়িক বন্ধ ঘোষণা করা হয় তাজমহল। সরিয়ে দেয়া হয় দর্শনার্থীদের।