এবার বিনা খরচে বিকাশে টাকা পাঠানোর সুযোগ

কোনো ধরনের খরচ ছাড়া প্রিয় পাঁচটি নম্বরে টাকা পাঠানোর সুযোগ দিচ্ছে বিকাশ।
সোমবার (০১ মার্চ) প্রতিষ্ঠানটির ফেসবুকের ভেরিফায়েড পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

ওই পোস্ট অনুযায়ী, তাদের ৫ কোটি গ্রাহকের পরিবারের সবার জন্য এই সুবিধা নিয়ে এসেছে বিকাশ। পাঁচটি প্রিয় নম্বরে ফ্রি টাকা পাঠাতে পারবেন গ্রাহকরা।

সুবিধা পেতে করণীয়:

ফ্রিতে টাকা পাঠাতে হলে গ্রাহককে বিকাশ অ্যাপ থেকে অথবা *২৪৭# ডায়াল করে সেট করতে হবে ৫ টি প্রিয় নম্বর।
আর ওই নম্বরগুলোতে প্রতি মাসে ফ্রিতে সেন্ড মানি পাঠানো যাবে সর্বোচ্চ ২৫ হাজার টাকা।

আর গ্রাহকরা এই অফার ব্যবহার করতে পারবেন পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত।

Comments (0)
Add Comment