কঙ্গো সরকার আলোচিত সেই ‘সোনার পাহাড়’ বাজেয়াপ্ত করল

সম্প্রতি কঙ্গোয় আস্ত এক সোনার পাহাড়ের খোঁজ পাওয়া গেছে। আলোচিত সেই ‘সোনার পাহাড়ের’ মধ্যেই রয়েছে সোনার উপাদান। ওই পাহাড়ের পাথুরে মাটিতে নাকি প্রায় ৬০ থেকে ৯০ শতাংশই আকরিকই সোনা। এমনটাই দাবি উঠেছে কঙ্গোর এক পাহাড় ঘিরে।

সেখানে মাটি খুঁড়লেই মিলছে সোনা, তাই ওই পাহাড় খুঁড়ে সোনা বের করায় মেতেছে ৮ থেকে ৮০’র বয়সী কঙ্গোবাসী!

দেশটির সরকার এবার সেখানের মানুষজনের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বলেছে, কঙ্গোর ‘সোনার পাহাড়’ আর স্থানীয়দের হাতে রাখা যাবে না। কারণ এ থেকে উদ্ধার হওয়া স্বর্ণ কালোবাজারি হতে পারে।

তাই প্রশাসন স্থানীয়দের সরিয়ে খননকার্য বন্ধ করল। বাজেয়াপ্ত করা হল গোটা পাহাড়। খননকার্য বন্ধ করতে জারি করা হয়েছে কড়া নির্দেশিকা। যা না মানলেই কড়া শাস্তি দেওয়া হবে।

আলোচিত ওই পাহাড় ঘিরে মানুষের প্রচুর ভিড়। যে যা পেয়েছেন তাই নিয়ে চলে এসেছেন লুহিহির ওই পাহাড়ের পাথুরে মাটি খুঁড়ে সোনা খুঁজে বের করতে। কেউ কেউ খালি হাতেই পাহাড়ের মাটি সংগ্রহ করছেন সম্প্রতি ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়। তাতে দেখা যায়, ওই পাহাড়ের পাথুরে মাটি থেকে সোনার উপাদান আলাদা করতে একটি পাত্রের পানিতে তা ধুয়ে নিচ্ছেন গ্রামবাসীরা। এভাবেই হাতের মুঠোয় উঠে আসছে স্বর্ণ!

সূত্র : জি নিউজ।

Comments (0)
Add Comment