৪২০০ টাকায় বাংলাদেশ বিমানে্র ফ্লাইটে চট্টগ্রাম থেকে সিলেট

আগামী ১৭ মার্চ থেকে শুরু হওয়া চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করেছে বিমানসংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
চট্টগ্রাম থেকে সিলেট ওয়ানওয়ে সর্বনিম্ন ভাড়া চার হাজার ২০০ টাকা।

রিটার্ন ভাড়া আট হাজার ৪০০ টাকা। তারিখ ও আসন খালি থাকার ওপর এ ভাড়া নির্ভর করে।
বিমান বলছে, দেশের অ্যাভিয়েশন ইতিহাসে এবারই প্রথম চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে বিমানের ফ্লাইট শুরু হচ্ছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ১৭ মার্চ বন্দর নগর চট্টগ্রাম থেকে পূণ্যভূমি সিলেটে সপ্তাহে দু’দিন ফ্লাইট পরিচালনা করবে।
যাত্রীদের চাহিদা ও অভ্যন্তরীণ পর্যটন ও বাণিজ্যিক বিষয়াদির কথা বিবেচনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে বিমানের ফ্লাইট চালুর উদ্যোগ গ্রহণ করেছে। যা বাংলাদেশের অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার ইতিহাসে এ প্রথম।

চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটের টিকিট বিমানের মোবাইল অ্যাপস, ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বিমান কল সেন্টার ও সেলস কাউন্টার থেকে ক্রয় করা যাবে।
বিস্তারিত তথ্য www.biman-airlines.com অথবা কল সেন্টারে ০১৯৯০ ৯৯৭৯৯৭ যোগাযোগ করে জানা যাবে।

Comments (0)
Add Comment